ইতিহাস
তৎকালিন ভুলুয়া জমিদারীর শাসন আমলে এ অঞ্চলের মুসলমান ও হিন্দুদের উদ্দ্যেগে অএ এলাকার কৃষকদের সংগঠিত করে, কৃষকদের দানকৃত মুষ্টি চাউল ,ধান,পাট, বাঁশ ,বেত ও ছন দিয়ে তৈরি হয় বিদ্যালয় ভবনটি। তৎপূর্বে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ১৯৩৭ সালে জনাব আবদুর রহমান মৌলভী সাহেবের ছনের ছাউনীকৃত দোকান ঘরে। বিদ্যালয়ের প্রারম্ভে শিক্ষক হিসেবে নিয়জিত ছিলেন নীতি লাল চ্যটার্জী , পিতা: জামেনী কান্ত চ্যটার্জী । তাছাড়া যাদের অক্লান্ত পরিশ্রম ও ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ ও জমিদানের মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে তারা হলেন।
১. জামেনী কান্ত চ্যটার্জী, ২. আব্দুর রহমান মৌলভী, ৩. ফজলুর রহমান এম এ, ৪. আজিজ উল্যা মিয়া, ৫. ইছহাকমুন্সী. ৬. হাবিব উল্যা সওদাগর ,৭.শান্তি লাল চ্যটার্জী, ৮. আবদুর রহমান পাটাওয়ারী ।উপরোক্ত ব্যক্তিবর্গের সর্বসম্মতি ক্রমে বিদ্যালয়ের নাম করণ করা হয় আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় অত্র বিদ্যালয়টি ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১ম স্বীকৃতি লাভ করে এবং ঐ বৎসর এন্ট্রান্স পরীক্ষায় অংশ গ্রহন করে সকল পরীক্ষার্থী উর্ত্তীন হয়।